
জাহিদ হাসান: কুষ্টিয়া ভেড়ামারায় “মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এ স্লোাগান নিয়ে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন কার্যক্রম এর শুভ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৮ই জুন) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ৬ মাস থেকে ৫ বছরের সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। আজ দিনব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আপনার নিকটস্থ টিকা দান কেন্দ্রে গিয়ে সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। ভেড়ামারার ৬ টি ইউনিয়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে স্বাস্থ্য সহকারী, এফ ডব্লিউ, সিএইচসিপি, স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্বরত রয়েছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান