
আওয়াজ অনলাইন: কুড়িগ্রাম জেলায় সরকারি হাসপাতালগুলোতে কতগুলো পোস্ট খালি আছে ১ সপ্তাহের মধ্যে তালিকা দেয়ার নির্দেশ হাইকোর্টের।
বিচারপতি জেবিএম হাসানের দ্বৈত বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
কুড়িগ্রাম সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ডাক্তার নার্স না থাকায় চিকিৎসা সেবা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন হাইকোর্ট।
এর আগে কুড়িগ্রামের রাজাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলেপরিচ্ছন্নতাকর্মী, রাধুনী ও মালিদের দিয়ে। একুশে টেলিভিশনে প্রচারিত এমন সংবাদ সংযুক্ত করে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
রিটে দোষীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ না নেয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল চাওয়া হয়। স্বাস্থ্য সচিবসহ ৪ জনকে বিবাদী করা হয় রিটে।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত