হোম » স্বাস্থ্য-লাইফস্টাইল » জামালপুরে  ফার্মাসিস্টের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ

জামালপুরে  ফার্মাসিস্টের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ

রবিউল হাসান লায়ন: জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট এনামুল হকের উপর হামলার  ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন, জামালপুর জেলা শাখা।
আজ রবিবার বিকালে জেলা সিভিল সার্জন এর কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি মো. আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
এসময়  আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, আব্দুল হামিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ফার্মাসিস্ট এনামুল হকের উপর হামলার  ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
জানা যায়, গত বুধবার দুপুরে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ভিতরে ঢুকে সন্ত্রাসী হামলা, ফার্মেসি ভাঙচুরসহ ফার্মাসিস্ট এনামুল হককে  মারধোর করে স্থানীয় শাহীন মিয়া এবং বিপুল মিয়া।হামলায় ফার্মাসিস্ট এনামুল হক গুরুতর আহত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের নির্ধারিত চিকিৎসকের কোনো ধরণের ওষুধ সরবাহের রশীদ ছাড়াই ওষুধ নিতে চায় শাহীন মিয়া এবং বিপুল মিয়া। এ সময় ফার্মাসিস্ট এনামুল হক তাদেরকে ওষুধ সরবরাহ করতে চিকিৎসকের অনুমতি রশীদ আনতে বলেন।এতে তাঁর ওপর চড়াও হন তারা।
এক পর্যায়ে মোবাইল একদল অপরিচিত যুবক ডেকে এনে সন্ত্রাসী কায়দায় হাসপাতালের ফার্মেসী কক্ষে হামলা চালিয়ে ভাংচুর সরকারি ওষুধপত্র তচনছ করাসহ ফার্মাসিস্ট এনামুল হককে মারধোর করে তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!