
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান সহয়তা প্রদান করা হয়েছে।
১২ সেপ্টেম্বর ( রবিবার) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঠালতলী গ্রামে ৩০ টি দুস্থ্য, অসহায় ও শারিরিক প্রতিবন্ধী পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশীদ , ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল গনি ওসমানি, ট্যাগ অফিসার আনোয়ার হোসেন, স্থানীয় ইউ,পি সদস্য প্রমূখ।
ইউপি চেয়ারম্যান মামুন অর রশীদ বলেন, ভৌগলিক ভাবে বাসাইল একটি বন্যা প্রবন এলাকা। এবারের বন্যায় কাঞ্চনপুর ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে। সরকারের পক্ষ হতে পানিবন্দি অসহায় কর্মহীন মানুষের জন্য ত্রান সহয়তা প্রদান করা হচ্ছে। যা পরবর্তীতেও অব্যহত থাকবে।
উল্লেখ্য যে, প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ডাল, তেল, আলু, লবন, সাবান বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক