
আওয়াজ অনলাইন: বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় জানতে পারবে জাতি। সিনেমাটি হলে গিয়ে দেশবাসীকে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র উদ্বোধন করেন তিনি।
প্রিমিয়ার শো-তে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এর নির্মাণের সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ সিনেমার নির্মাতা, প্রযোজনা সংস্থা, অভিনেতা-অভিনেত্রীসহ যারা সিনেমাটি নির্মাণে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী