
আওয়াজ অনলাইন: জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় চূড়ান্ত ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। অন্তঃসত্ত্বা হওয়ায় সিনেমাটি করা হচ্ছে না তাঁর। সে কারণে পরিচালক সিনেমাটির প্রস্তাব পাঠিয়েছেন জয়া আহসানকে।
বিনোদনভিত্তিক পোর্টাল ওটিটি প্লে’কে এমনটি জানিয়েছেন সৃজিত মুখার্জি। পরিচালকের ভাষ্য, জয়া চরিত্রটি করছেন। বর্তমানে তিনি পাণ্ডুলিপি পড়ছেন।
এর ফলে পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় ফিরছেন জয়া। পরিচালকের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছেন জয়া আহসান। একসময় এই পরিচালক-অভিনেত্রীর মধ্যে প্রেমের গুঞ্জন ছিল। যদিও সৃজিতের সঙ্গে প্রেমের খবর কোনওদিনই স্বীকার করেননি জয়া। সাফ জানিয়েছেন পুরোটাই গুজব।

আরও পড়ুন
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল
মানবতার ফেরিওয়ালা খোরশেদুল: অভিনয়ে নতুন অধ্যায়