হোম » বিনোদন » বিশ্বরেকর্ড গড়লেন শাহরুখের ভক্তরা

বিশ্বরেকর্ড গড়লেন শাহরুখের ভক্তরা

আওয়াজ অনলাইন: এবার শাহরুখ নয়, তার ফ্যানেরা নাম লেখাল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। শনিবার প্রায় ৩০০ জন ফ্যান হাজির হয় মন্নতের বাইরে।

সবাই মিলে একসঙ্গে শাহরুখের সিগনেচার পোজ দেয়। সবচেয়ে বেশি সংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনও সুপারস্টারের পোজ পারফর্ম করে রেকর্ড গড়ে।

ফ্যানেদের শুভেচ্ছা জানাতেই এদিন মন্নতের বাইরে আসেন কিং খান।

শাহরুখের পরনে ছিল সাদা হুডি ও নীল জিন্স, চোখে সানগ্লাস। আচমকা সুপারস্টারের দেখা পেয়ে উচ্ছ্বসিত ফ্যানেরা।

রোববার পাঠানের ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!