হোম » বিনোদন » নাট্যধারার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নাট্যধারার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আওয়াজ অনলাইন: নাটকের সংগঠন নাট্যধারার দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। গত শুক্রবার (৯ জুন) রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামী দুই বছরের জন্য নতুন কমিটির সদস্যরা হলেন- প্রধান সম্পাদক আলমগীর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রযোজনা সম্পাদক রহিম পারভেজ, অর্থ সম্পাদক মো. কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফসা আক্তার এবং সিনিয়র সদস্য মাসুদ পারভেজ মিজু।

নাট্যধারা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সদস্য। ত্রিশ বছর ধরে নাট্য আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে মঞ্চ ও পথনাটক করে আসছে নাট্যধারা। নাট্যধারা নাটক মঞ্চায়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল মূল্যবোধকে প্রাধান্য দেয়। নাট্যধারা এই ত্রিশ বছরে ১৩টি সফল মঞ্চনাটক এবং ১৬টি পথনাটক মঞ্চে আনতে সক্ষম হয়েছে। আগামী ২৪ জুন নাট্যধারা একত্রিশ বছরে পদার্পণ করবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!