
আওয়াজ অনলাইন: জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ এপ্রিল) দিনগত রাত ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিজের বাবার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে তাহসান বলেন, রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার প্রস্ততি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। উনার দাফনের বিষয়ে পরে জানানো হবে।

আরও পড়ুন
স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী
বিয়ের সাজে বুবলী
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা