
আওয়াজ অনলাইনঃ লাস্যময়ী চেহারা, মিষ্টি হাসি আর নিপুণ অভিনয়- এসবের অনিন্দ্য মিশেল সাবরিনা সুইটি। ছোট পর্দার জনপ্রিয় উদীয়মান অভিনেত্রী।
সাবরিনা সুইটি ধারাবাহিক সহ বিভিন্ন নাটকে প্রধান চরিত্র সহ বিভিন্ন চরিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন উদীয়মান গুণী এই অভিনেত্রী। সাবরিনা সুইটি সাবলীল অভিনয়ে মুগ্ধ করে যাচ্ছেন দর্শকদের।
আজ ১৬ জুলাই ২০২২ সাবরিনা সুইটির শুভ জন্মদিন। বিশেষ এই দিনে তার প্রতি রইল শুভেচ্ছা।
সাবরিনা সুইটি কে ফোনে তার জন্মদিনের অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, আজ আমার জন্মদিন, যদিও কোনো আয়োজন নেই, আমি কখোনো তেমন কিছু করিনা, তার পরেও যারা কাল রাত থেকে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা এতোটা ভালোবাসেন আমাকে জানতেপেরে অনেক খুশি হয়েছি ।
সবাই দোয়া করবেন যেনো আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করে যেতে পারি, ভালো থাকবেন সবাই।

আরও পড়ুন
স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী
বিয়ের সাজে বুবলী
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা