হোম » বিনোদন » আবারও বিয়ে করলেন প্রয়াত নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা

আবারও বিয়ে করলেন প্রয়াত নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা

আওয়াজ অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল মৃত্যু ঘটে এই নায়কের। এরপর সালমান শাহ’র ঘনিষ্ঠ বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা। এবার তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সামিরা। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী মোশতাক।

মোশতাক বলেন, ‘সামিরা আবারও বিয়ে করেছেন। সামিরার সঙ্গে আমি সব সময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকব।’

সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এর আগে গত ২১ মার্চ মোশতাককে ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। সেটা দুজনের সম্মতিতেই কার্যকর হয়েছে ২১ জুন। এমনটাই জানান মোশতাক।

নিজের নতুন জীবনে প্রবেশের কথা নিশ্চিত করেছেন সামিরাও। সামিরা জানান, বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন। সামিরার আগের সংসারের তিন সন্তান তার সঙ্গেই রয়েছে বলে জানান তিনি। তারা প্রতি শুক্রবার বাবার বাসায় যায়।
/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!