হোম » বিনোদন » ভিন্নরূপে আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী

ভিন্নরূপে আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী

আওয়াজ অনলঅইন : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে টানা ১১টি সিনেমায় অভিনয় করেন তিনি। এই জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো পরিচালক কাজী হায়াতের ‘বীর’। এটি মুক্তি পায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

এরপরেই বুবলী প্রথমবারের মতো শাকিবের বাইরে গিয়ে নায়ক বদল করেন। ‘ক্যাসিনো’ শিরোনামের একটি ছবিতে তিনি অভিনয় করেন মডেল-অভিনেতা নিরবের সঙ্গে। সেই সময় এই ছবির শুটিংয়ের পরেই আড়ালে চলে যান অভিনেত্রী। প্রায় এক বছরের বেশি সময় ধরে জনসমাগমে দেখা মেলেনি তার।

একেবারেই গোপনে ছিলেন দেশের বাইরে যুক্তরাষ্ট্রে। এরপর গুঞ্জন বাড়তে থাকে চলচ্চিত্র থেকে ভক্ত মহলে। শাকিবের সঙ্গে তার প্রেম, বিয়ে, এমনকি সন্তান হওয়ার কথা চাউর হয়। তাদের সহকর্মীরাও বিষয়টি নিয়ে কম কানাঘুষা করেননি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে বুবলী নিজেও মুখ খুলেছেন। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ্যে এসে তিনি বলেছিলেন, অভিনয় নিয়ে পড়াশোনা করতে এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। সুতরাং গুঞ্জনের কোনো অবকাশ নেই। তবে সবকিছু উপেক্ষা করে তিনি নতুন ছবিতে নাম লেখেন। ‘চোখ’ শিরোনামের ছবির মধ্য দিয়ে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন এই গ্ল্যামারকন্যা। এটিতেও নায়ক হিসেবে তার সঙ্গে জুটি বাঁধেন নিরব।

এ ছাড়া যোগ হয় অভিনেতা রোশান। ছবিটির পরিচালক আসিফ ইকবাল। এদিকে শাকিব-বুবলীর ধোঁয়াশা পুরোপুরি এখনো পরিষ্কার না হতেই দীর্ঘদিনের বিরতি ভেঙে তারা জুটি বাঁধলেন। গত মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

এ ব্যাপারে বুবলী বলেন, সিনেমাটির শুটিং শুরু করলাম। আমি খুবই আশাবাদী। এই সিনেমায় আমার চরিত্র খুবই চ্যালেঞ্জিং। সেভাবেই নিজেকে তৈরি করেছি। এখানে ভিন্নরূপে দেখা মিলবে আমার। আপনারা সবাই সহযোগিতা করবেন ও পাশে থাকবেন। অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনেই শুটিং সম্পন্ন করবো।

ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা সামনে রেখে টানা ৩০ দিনে শুটিং সম্পন্ন করা হবে বলে জানা গেছে। সামনের মাসে ‘রিভেঞ্জ’ নামের আরেকটি সিনেমার শুটিং হওয়ার কথা আছে বুবলীর। ছবিটি পরিচালনা করবেন মো. ইকবাল।
ছবি: সগৃহীত।/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!