
যুক্তরাজ্যের বাঙালী কমিউনিটির প্রাচীনতম রেডিও অনুষ্ঠান সানরাইজ -স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান ও গুনীজনদের সম্মাননা এওয়ার্ড প্রদান অনুষ্ঠান আগামী ১৬ ই জুলাই মংগলবার ৬ টা ৩০ মিনিটের সময় চাডওয়েল হীথের মে ফেয়ার ভেনুতে অনুষ্ঠান হবে।
সানরাইজ রেডিওর বাংলা অনুষ্ঠান ১৯৯৪ সালের ফেব্রুয়ারী মাসে শুরু করেন বিশিষ্ট মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল।
একনাগাড়ে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠান পরিচালনা করে বাঙালী কমিউনিটিতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন অনুষ্ঠানের পরিচালক মিছবাহ জামাল।
তার পরবর্তীতে ২০১০ সাল থেকে এখন পর্যন্ত স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন তিনি।
লন্ডন ও লন্ডনের বাইরের শহরে বার্মিংহাম, মানচেষ্টার, কার্ডিফ,সোয়ানসী, স্টোক অন ট্রেন্ট সহ বৃটেনের বিভিন্ন শহরে বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত সংগীতশিল্পী ও চলচ্চিত্র শিল্পীদের নিয়ে ষ্টেইজ শো ও কমিউনিটির বিভিন্ন ইস্যু ভিত্তিক অনুষ্ঠান করে দর্শক শ্রোতাদেরও মন জয় করেন মিছবাহ জামাল ও উপস্হাপক তোফায়েল আহমেদ, শাহাব আহমেদ বাচ্চু সহ তার অনেক সহকর্মীরা।
এই রেডিওর অনুষ্ঠানে বিগত ৩০ বছর ধরে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীদ্বয় সহ বৃটেনের রাজনৈতিক নেতা নেএী সহ সাংস্কৃতিক বাক্তিত্বরা অংশগ্রহন করেছেন।
তাই ১৬ জুলাই বৃটেনের বাংগালী কমিউনিটিতে বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য গুনীজনদের সম্মাননা এওয়ার্ড প্রদান করা হবে এই রেডিও অনুষ্ঠানের পক্ষ থেকে।
অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন বরা কাউন্সিলের মেয়র, স্পীকার, কাউন্সিলার, সাংবাদিক,বাবসায়ীরা, ও সাংস্কৃতিক অংগনের বিশিষ্টজনরা উপস্হিত থাকবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানের ২য় পর্বে বাংলাদেশের সংগীত জগতের তারকা শিল্পী আতিক হাসান ও অনান্য বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহন করবেন। অনুষ্ঠানে সবাইকে যোগদানের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
-মোহাম্মদ অহিদ উদ্দিন-

আরও পড়ুন
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল
মানবতার ফেরিওয়ালা খোরশেদুল: অভিনয়ে নতুন অধ্যায়