
তালে তালে ঢোল বাজিয়ে চলেছে ঢুলি। সেই ঢোলের বাজনার তালে তালে নড়াচড়া শুরু করে তুলা রাশি পাতা। রাস্তার পাশেই চার কোণা জমিতে হাজারো উৎসুক জনতার ভিড়। একেবারেই মাঝখানে বসে কবিরাজ কিছু তন্ত্র-মন্ত্র পড়ে ফু দিচ্ছেন পাতাকে। আবার দুরে থেকে প্রতিপক্ষ অন্য কবিরাজরাও তন্ত্র-মন্ত্র পড়ে সেই পাতাকে বসে আনার চেষ্টা করছে।
এই খেলার রেফারি এবং স্বেচ্ছাসেবীরা তীক্ষ্ণ পর্যবেক্ষণ করেন। যে কবিরাজের তন্ত্র মন্ত্রের জোরে পাতা তাদের ঘরে গিয়ে আটকে যায়, তারাই মূলত পয়েন্ট পেয়ে যায়। গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী এই পাতা খেলা ২২জুন শনিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের কিসামত ফলিয়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ কাটতে না কাটতেই এই পাতা খেলার আয়োজন এলাকাবাসীর মাঝে বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে।
শাহজাহান সিরাজ

আরও পড়ুন
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল
মানবতার ফেরিওয়ালা খোরশেদুল: অভিনয়ে নতুন অধ্যায়