হোম » প্রবাস » বিদেশে পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

বিদেশে পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

আওয়াজ অনলাইন: বাংলাদেশিরা বিদেশে গিয়ে ভাগ্যের উন্নয়নের জন্য প্রবাস জীবন পার করে আসছে। শত কষ্ট আর দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে তাদের দিন ও রাত অতিবাহিত হয়। প্রবাস জীবন কত কষ্টের তাদের জীবন চরিত দিয়ে কিছুটা মূল্যায়ণ করা যায়।

বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেনসহ ৩ জন সক্রিয় সদস্যকে অগ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতা হ‌লেন- চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেন (৪২), মাসুদুর রহমান (৪২) ও মো. রাশিদুল কবির (২৮)।

ঢাকা মহানগরীর ভাটারার বা‌রিধারা এলাকা থে‌কে সোমবার তা‌দের গ্রেপ্তার করা হয়। তা‌দের কাছ থে‌কে ৪ টি মোবাইল, ১ টি মানি রিসিভ, ২ টি ক্যাশ বুক রেজিষ্টার, ১ টি স্ট্যাম্প এবং ২ টি ডায়েরি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধ‌রে সহজ সরল সাধারণ মানুষকে টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছেন। তারা ভিকটিমদের জানান, তাদের মালয়েশিয়ায় কোম্পানি রয়েছে এবং সেখানে কিছু সংখ্যক লোক পাঠাবে। মালয়েশিয়াতে তাদের কোম্পানিতে ভালো বেতন ও বছরে দুইটি বোনাস এবং থাকা-খাওয়া ফ্রিসহ বিভিন্ন লোভনীয় কথাবার্তা বলে থাকেন।

তাদের লোভনীয় কথা বিশ্বাস করে ভিকটিমরা তাদের কাছে পাসপোর্ট ও টাকা জমা ‌দেন। পাসপোর্ট ও টাকা হাতিয়ে নিয়ে চক্রটি ভিকটিমদের সাথে তালবাহানা করতে থাকে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় ভিকটিমরা তাদের অফিসে গেলে তারা বিভিন্ন ধরনের অশোভনীয় আচরণ করতে শুরু করে। পরে ভিকটিমরা আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে।

গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!