
আওয়াজ অনলাইন : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছে বাংলাদেশি তরুণ।
স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ওজন পার্কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মানসিকভাবে অসুস্থ বোধ করছে ও মৃত্যু কামনা করছে এমনটা জানিয়ে ১৯ বছর বয়সী তরুণ উইন রোজারিও নিজেই তার বাসা থেকে ৯১১-এ কল করেন। দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে উইন রোজারিওকে কাঁচি হাতে ছুটে আসতে দেখে তারা গুলি করে।
এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ।
পরিবারের দাবি, কাঁচি হাতে ছুটে আসলেও রোজারিও মা তাকে ধরেছিলেন ও বাধা দিচ্ছিলেন। মানসিক ভারসাম্যহীন জানার পরও রোজারিওকে গুলি করে হত্যায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা।
এ নিয়ে গেল দুই মাসে নিউইয়র্কে পুলিশের গুলিতে তিনজন নিহত হলো।

আরও পড়ুন
ড. মুনাওয়ার মাহমুদ ছহুল এর পরলোক গমনে বনানী গ্রীন সোসাইটির শোক প্রকাশ
লেবাননে প্রবাসীরা নিবন্ধন করে না ফিরলে দায় তাদের: দূতাবাস
লেবানন থেকে ফিরলেন ৭০ বাংলাদেশি, মঙ্গলবার ফিরবেন আরও ৩২ জন