হোম » প্রবাস » মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি আটক

আওয়াজ অনলাইন : মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় ১০৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এছাড়া আটক হয়েছেন পাকিস্তানের আটজন, ভারতের দু’জন, নেপাল ও ইন্দোনেশিয়ার একজনও। 

স্থানীয়দের অভিযোগে সোমবার জোহর বারু শহরের উলু চোহ শিল্প এলাকায় নির্মাণ শ্রমিকদের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় ৬ শতাধিক বিদেশি কর্মীর বৈধতা যাচাই করেন অভিবাসন বিভাগের ১৪০ কর্মকর্তা।

এর আগে শনিবার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে ২৫২ বাংলাদেশি অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ।

সংশ্লিষ্টরা জানান, আটকদের বেশিরভাগই সামাজিক ভিজিট পাসে মালয়েশিয়ায় এসে অবৈধভাবে কাজ করছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!