
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ ও গাছের চারা বিতরণ করেছে টিএমএসএস। বিনামূল্যে এ প্রণোদনা প্রদান করে এনজিওটির ইসলামী শাখা।
গতকাল সোমবার দুপুরে পৌর সদরে টিএমএসএস বগুড়া দক্ষিণ জোনের ইসলামী শাখার অফিস কক্ষে আয়োজিত প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. গাজীউল হক। টিএমএসএস নন্দীগ্রাম অঞ্চল প্রধান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম, ওসি (তদন্ত) মো. জামিরুল ইসলাম, টিএমএসএস বগুড়া দক্ষিণ জোনের (শেরপুর) জোনাল ম্যানেজার মো. ছানাউল হক।
আলোচনা শেষে নারী সদস্য ও কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ এবং গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন টিএমএসএস নন্দীগ্রাম ইসলামী শাখা প্রধান মো. আব্দুস সালাম, হিসাব রক্ষক জাকিয়া খাতুনসহ কর্মকর্তারা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২