
আওয়াজ অনলাইন : বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিদেশে মিশন থেকে ২২ বছরে প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার আয় করেছে। এ তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে বৃহস্পতিবার এ ব্যাপারে প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়।
আনিসুল হক বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন থেকে ২০০০-০১ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ২২ বছরে মোট ৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ ডলার আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৩৭ টাকা।
বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বার্ষিক গড় ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার ৭৪৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯১৯ টাকা।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
বুধবার ‘ব্যাংক হলিডে’, লেনদেন বন্ধ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী