হোম » অর্থনীতি » ইউনিয়ন ব্যাংকে ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর উপর কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকে ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর উপর কর্মশালা অনুষ্ঠিত

আওয়াজ অনলাইন : সম্প্রতি ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ
মন্ত্রণালয় এর উপ-সচিব মোঃ জেহাদ উদ্দিন এবং ব্যাংকের অর্থ ও হিসাব বিভাগের প্রধান ও সিএফও ভাইস প্রেসিডেন্ট মোঃ রুহুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের পিন্সিপাল মোঃ হেদায়েত উল্লাহ।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সাথে কাজ করার ও উক্ত আইনের ধারা সমূহ মেনে চলার পরামর্শ দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান
কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!