
মোঃ সবুজ ইসলাম, রাণীশংকৈল: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আগাম আমন ধানের জাত বিনাধান-১৭ এর নমুনা শস্য কর্তন কার্যক্রমের উদ্বেধন করা হয়েছে।
শনিবার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী নয়াপাড়া গ্রামে এ শস্য কর্তন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) রংপুর উপকেন্দ্র কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী। এসময় শস্য কর্তন কার্যক্রমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান সহ স্থানীয়রা কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষকরা বলেন, বিনাধান-১৭ প্রতি বিঘায় ২০-২২ মণ ফলন পাওয়া সম্ভব। অল্প সময় জীবনকাল হওয়ার ফলে আমন কেটে একই জমিতে আলু অথবা সরিষা আবাদের পর বোরো চাষ করা যাবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, চলতি বছর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনাধান-১৭ এর বীজ ও সার কৃষকদের নিকট বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
এদিকে গত রবিবার জেলার রানীশংকৈলের হোসেনগাঁও ইউনিয়নের রাউৎনগরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ব্রি-ধান ৭৫ এর ৫০ শতক জমিতে নমুনা শস্য কর্তন করা হয়েছে।
ব্রি-ধান ৭৫ নমুনা শস্য কর্তন করার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরৎ চন্দ্র, উপ-সহকারী কৃষি কর্মকর্তা একরামুল করিম ও কৃষক আব্দুল আজিজ সহ আরো অনেকে।
রানীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে জানা যায়, এবার এ উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে ব্রি-ধান ৭৫ আবাদ হয়েছে। হেক্টর প্রতি ৬.৩২ মেট্রিক টন ফলন কাঁচা অবস্থায় ধরা হচ্ছে।
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এধানের রোগ বালাই তেমন একটা নেই। ধানটি আমনের জন্য নতুন ভ্যারাইটি জাত। এ ধান খুবই জনপ্রিয় এবং স্বল্প মেয়াদি। তবে এটি একটি সুগন্ধি যুক্ত ধান।
রংপুর বিনা উপকেন্দ্র কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী বলেন, বিনাধান-১৭ বীজতলা থেকে ধান কেটে ফসল ঘরে তুলতে মাত্র ১০৫-১১০ দিন সময় লাগে। যা অন্যান্য আমন ধানের তুলনায় ১ মাস কম। এ ধান উৎপাদন করলে কৃষকরা খুব সহজেই আমন এবং বোরো ধানের মধ্যবর্তী সময়ে আগাম জাতের আলু ও সরিষার আবাদ করতে পারবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা