
আওয়াজ অনলাইন: দেশে চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ১৯৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস জুনের তুলনায় ১০ দশমিক ২৭ শতাংশ কম। জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২১৯ কোটি ডলার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মো. সরোয়ার হোসেন গণমাধ্যমকে বলেছেন, জুলাই মাসেও ভালো প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য মতে এক বছর আগের তুলনায় রেমিট্যান্স কমেছে ৫ দশমিক ৮৬ শতাংশ। গত বছরের জুলাই মাসে প্রবাসীরা ২০৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন দেশে।
বিশ্লেষকরা বলছেন, ঈদের কারণে জুন মাসে প্রবাসী আয় বেড়েছিল। সেটা অন্যান্য সময়ের চেয়ে সব সময় বেশিই হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২