হোম » অর্থনীতি » পাইকারিতে কমলেও খুচরা বাজারে পেঁয়াজের দাম একই

পাইকারিতে কমলেও খুচরা বাজারে পেঁয়াজের দাম একই

আওয়াজ অনলাইন: ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে এই খবরে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও, এর কোন প্রভাব নেই খুচরা বাজারে। 

শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, এখনো বাজারভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

রাজধানীতে পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে গিয়ে দেখা যায়, গেলো দুইদিনে সেখানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা। বিক্রি হচ্ছে মানভেদে ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে, যা গতমাসের চেয়ে দ্বিগুণেরও বেশি।

অথচ এক সপ্তাহ আগে পেঁয়াজ বিক্রি হচ্ছিলো ৪৫ থেকে ৫০ টাকা করে। আর গত ঈদের আগে দাম ছিল ২২ থেকে ৩০ টাকা কেজি।

কারণ হিসেবে শ্যামবাজারের আড়ৎদার ও ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কিছু পরিমাণে পেঁয়াজ দেশের বাজারে আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। পুরোদমে আসতে শুরু করলে দাম আরও কমে আসবে বলে ধারণা করছেন তারা।

এর আগে, শুক্রবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পেঁয়াজের বৃদ্ধিতে বাজার মনিটরিং করা হচ্ছে। দুই-একদিনের মধ্যে দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হবে।

দেশের কৃষকরা যাতে ন্যায্য দাম পায় সেজন্য গত ১৬ মার্চ থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!