হোম » অর্থনীতি » জামালপুরে কৃষকের ধান কেটে দিলেন প্রতিমন্ত্রী ও এমপি

জামালপুরে কৃষকের ধান কেটে দিলেন প্রতিমন্ত্রী ও এমপি

রবিউল হাসান লায়ন: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা।
আজ রবিবার (৩০ এপ্রিল) সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা এলাকার হতদরিদ্র কৃষক মনু সেখ ও কানু সেখের দুই বিঘা জমির ধান কেটে দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা।
জানা যায়, উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা এ ধান কেটে দেন।
জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি হোসনে আরা বলেন, ‘দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে।
অনেক কৃষক অর্থ সংকটে ধান কাটাতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা কৃষক লীগের  নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।’
এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ জেলা ও স্থানীয় কৃষক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!