
হাফিজা ইসলাম পিংকি: ঝালকাঠির রাজাপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ, রাসায়নিক সার বিতরণ
কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ছয়টি ইউনিয়নের খরিপ- ১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে এই রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের অয়োজনে উপজেলা পরিষদের চত্তরে বিতরণী অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রথান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ
মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান
আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শাহিদা শারমিন আফরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেচ্ছা
পাপড়ি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, শাহজালাল হাওলাদার প্রমূখ।
এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত তালিকাভুক্ত কৃষকেদের ১ বিঘা জমির জন্য প্রত্যেককে উচ্চফলনশীল
জাতের ৫ কেজি উফশি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষিবান্ধব সরকার উচ্চফলনশীল জাতের উফশি আউশ ধানের বীজ ও সারের সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

আরও পড়ুন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে
গতি পাচ্ছে না দেশের প্রধান শেয়ারবাজার
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান