
রুমি এ হোসেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান পুননির্বাচিত
সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান পুননির্বাচিত হয়েছেন রুমি এ হোসেন। তিনি ব্যাংক এশিয়ার একজন স্পন্সর পরিচালক।
জনাব হোসেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট এবং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে এমবিএ।
দেশের ইলেকট্রনিক্স, টেলিকম, ফার্মাসিউটিক্যালস্, আইটি এবং প্রকাশনা খাতসহ বিভিন্ন সেক্টরে তার ৩০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে।
তিনি র্যাংগস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (তোশিবা ও স্যামসাং এর পরিবেশক) এবং রোমাস্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে
গতি পাচ্ছে না দেশের প্রধান শেয়ারবাজার
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান