
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড,পল্লী বিদ্যুৎ চকরিয়া জোনাল অফিসের পিছনে খলিলুল্লাহ ভবনের ৪র্থ তলায় দিনদুপুরে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান স্থানীয়রা।
এই ঘটনায় ৯ডিসেম্বর(শনিবার) রাতে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী বাসার ভাড়াটিয়া রেজাউল করিম।
অভিযোগ ও ভিকটিম সূত্রে জানাযায়, খলিলুল্লাহ ভবনের ৪র্থ তলার ১০নং বাসার ভাড়াটিয়া রেজাউল করিম ৯ডিসেম্বর(শনিবার) সকালে সপরিবারে চট্টগ্রাম বেড়াতে যায়। সন্ধায় পাশের ভাড়াটিয়া দরজা খোলা দেখলে মোবাইলে আমাকে বিষয়টি অবগত করেন ।
ভিকটিম রেজাউল করিম আরো বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম থেকে চলে এসে দেখি বাসার সব জিনিসপত্র এলোমেলো। পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম ১লাখ ২৫হাজার নগদ টাকা, দুই ভরি স্বর্নালংকারসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এই ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নাদিম বলেন,বাসায় চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান