হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার শাজাহানপুরে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে আপেল আহমেদ (২৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিল পাথারে ফসলী জমির ভিতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আপেল মাহমুদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

শাজাহানপুর থানার  অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। মরদেহের গলা কাটা ছিল। পেটে আচড়ের চিহ্ন রয়েছে। পড়নে সার্ট-প্যান্ট ছিল। এখন পর্যন্ত হত্যার কারণ বা বিস্তারিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে গত রাতে অন্য কোথাও গলা কেটে হত্যা করার পর জমির মধ্যে ফেলে রাখা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!