
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড গুলি এবং ৩টি তরবারি উদ্ধার করা হয়।
সোমবার রাতে উপজেলার পালংখালীর ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত দুজন হলেন- উপজেলার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনসুর আলীর ছেলে মো. শাহাজাহান (৩৩) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত জাফরের ছেলে মো. রশিদ (২০)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড গুলি এবং ৩টি তরবারি উদ্ধার করা হয়।
এব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশ এর এই কর্মকর্তা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক