
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাংগা জেলার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে রোববার সকালে পৌর এলাকার বাঁকা ব্রীক্স ফিল থেকে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাবিবুর রহমানকে গ্রেফতার করেন।
পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম জাবীদ হাসানের নেতৃত্বে এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে রোববার বেলা সোয়া ১১ সময় জীবননগর পৌর এলাকার বাকা ব্রীক্স ফিল্ড থেকে সুটিয়া গ্রামের আব্দুর রসিদের ছেলে হাবিবুর রহমান (৩৭)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২