
মিজানুর রহমান: লালমনিরহাটের পাটগ্রামে বিয়ের ২০ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোমেনা আক্তার (১৫) নামে এক গৃহবধূ।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলার ব্যাংকান্দা এলাকায় বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের জের ধরে ৫ মাসের অন্তঃসত্ত্বা একজন নারী নিজ বাড়ির শয়নকক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
রোমেনা আক্তার একই এলাকার রবিউল ইসলামের মেয়ে। এবং একই এলাকার আবুল হোসেন এর ছেলে হাবিবুর রহমান (সম্পর্কে চাচা) নামে এক ছেলেসঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ২০ দিন আগে বিয়ে হয় রোমেনার।
স্থানীয় সূত্রে জানা যায়, রোমেনার তার দাদা ও দাদী সহ দাদার বাড়িতে বসবাস করতেন। প্রতিবেশী হাবিবুর ইসলাম এর সাথে অবৈধ সম্পর্কের জেরে সম্প্রতি তাদের বিয়ে হলেও উক্ত বিষয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলমান রয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোমেনা মরদেহ উদ্ধার করা হয়েছিল। মরদেহ ময়নাতদন্ত করার জন্য লালমনিরহাট মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা