
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বিভিন্ন থানা পুলিশ কর্তৃক নেশা জাতীয় মাদকদ্রব্য সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সার্বিক দিক নির্দেশনায় গত ২৫-১১-২০২৩ খ্রিষ্টাব্দ ঠাকুরগাঁও জেলা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৪২ পিস ইয়াবা ট্যাবলেট,১৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ পাঁচ জন আসামীকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে উক্ত থানাধীন জামালপুর ইউনিয়নের মধ্য পারপুগী গ্রামস্থ মোহাম্মদ সিরাজুল ইসলাম টেপু (৪০),পিতাঃ মোঃ নুরুল ইসলাম গ্রাম মধ্যপার পুগী থানা ঠাকুরগাঁও সদর জেলা -ঠাকুরগাঁও এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে এবং তার স্ত্রী মোসাম্মৎ রোকছানা বেগমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি দয়ের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এছাড়াও রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ১ নং ধর্মগড় ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের অন্তর্গত ভরনিয়া বাজার কবরস্থানের পার্শ্বে জৈনিক সিরাজুল ইসলামের দোকানের সামনে অভিযান পরিচালনা করে১৭ পিস ইয়াবা টেবলেট উদ্ধার সহ সেলিম রেজা (৩৮) পিতা- মৃত কয়েজ উদ্দিন,ওরফে পয়েজ উদ্দিন,গ্রাম ভরনিয়া (পূর্ব পাড়া) থানা রাণীশংকৈল জেলা ঠাকুরগাঁও’কে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে উক্ত থানাধী ৮ নং ইউপির অন্তর্গত বাজার চৌরাস্তা মোড়ের পাশে জৈনিক মোঃ আবু তালেবের জননী ভেরাইটিজ ষ্টোরের সামনে নেকমরদ গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোঃ দবির আলী পিতা- মোঃ বইজউদ্দিন সাং- বাদাম বাড়ি (৪ নং কলোনি) থানা বালিয়াডাঙ্গি, জেলা- ঠাকুরগাঁও’কে গ্রেফতার করে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এবং হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে উক্ত থানাধীন পাহাড়গাও এলাকার মোঃ দবির উদ্দিন বাড়ির পশ্চিম পাশের রাস্তায় অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামি মোঃ সুলতান আলীকে (৩৯)’পিতা- মৃত আমিনুল ইসলাম, সাং-পাহাড়গাও জেলা- ঠাকুরগাঁও’কে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক