
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ মো. জোবায়েদ (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জোবায়েদ রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গলখালী কাঁকড়াছড়ি ডাকবাংলা উজানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। সে বর্তমানে মাছকারিয়া এলাকায় বসবাস করে আসছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছকারিয়া আদর্শগ্রামে জোবায়েদের বসতঘরে তল্লাশী চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), যার মধ্যে ১ টির কাঠের বাটসহ লম্বা ১১ ইঞ্চি এবং অপরটি ১১.২ ইঞ্চি এবং একটি শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ