হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় র্চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে রক্তাক্ত জখমঃ আদালতে মামলা

বগুড়ায় র্চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে রক্তাক্ত জখমঃ আদালতে মামলা

রায়হানুল ইসলাম, বগুড়া : বগুড়ায় র্চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করা হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন হুমকি ধামকি অব্যাহত রয়েছে বলেও ভুক্তভোগী জানিয়েছেন। একই সাথে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বগুড়া শহরের সূত্রাপুর পার্ক রোডের মৃত লতিফুর রহমান চৌধুরীর ছেলে ইবনে মাসুম এর কাছ থেকে র্চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ অক্টোবর ২০২৩ রাত আনুমানিক সাড়ে নটায় বগুড়া সদর থানাধীন পার্ক রোড সূত্রাপুর সাকিনের খোকনের হোটেলের সামনে।

এ্যাড: নাহিদ পারভেজ জনির মাধ্যমে ১৪৭, ৪৪৮, ৩২৩, ৩৯২, ৩৫৪, ৩২৪, ৩২৬, ৩৬০, ৩৮৭, ৩৮৬, ৫০৬ ও ১০৯ দন্ডবিধির ধারায় ‌মামলা করেন।
অভিযুক্তরা বিষয়টি জানতে পেয়ে বাদীকে হুমকি দেওয়ায় বৃহস্পতিবার ৯ নভেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে আবারও মামলা করা হয়।
বাদী ইবনে মাসুম চৌধুরী জানান, আমি আমার পৈতৃক সম্পত্তিতে নির্বিঘ্নে বসবাস ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছি।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এস আই জিয়াউর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!