হোম » অপরাধ-দুর্নীতি » নন্দীগ্রামে ককটেল বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ২

নন্দীগ্রামে ককটেল বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ককটেল বিস্ফোরক মামলায় উপজেলা বিএনপির দুই নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে  আবু সাঈদ (৪২), একই ইউনিয়নের হাটকড়ই পন্ডিত পাড়ার মৃত আ: রহমান খোকার ছেলে টিপু সুলতান (৪৭)।

জানা যায় আ: আবু সাঈদ উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, ও টিপু সুলতান ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।  বিস্ফোরক আইনের মামলায় এ পর্যন্ত বিএনপি ও যুবদলের মোট ৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!