
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জৈন্তা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সমেজান (৫০) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু সহ বসতভিটা পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ৫/৬ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। সমেজানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১লা নভেম্বর বুধবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার জৈন্তা গ্রামের রফিকুলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এলাকাবাসী প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে ব্যর্থ হয়।
পার্শ্ববতী সূত্রে জানা গেছে, ভ্যানচালক রফিকুল ইসলামের ১৩ বছর ছেলে সুমনকে নিয়ে স্ত্রী সমেজান ওই ঘরে বসবাস করতেন এবং রফিকুল ইসলাম ঢাকায় ভ্যান চালান। স্ত্রী সমেজান বিকাল ৩ টার দিকে ঘরের ভিতর প্লাষ্টিক সুইচ বোর্ডে মোবাইল চার্জ দিয়েছিলেন। চার্জ শেষে সুইচ বোর্ড থেকে মোবাইল চার্জার খুলতে গিয়ে আটকে যায় একপর্যায়ে চার্জার খোলার জন্য বেশি টানাটানি করতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান।
ধারণা করা হচ্ছে, তৎক্ষণাৎ বিদ্যুতের ফেস নিউটল এক হয়ে ঘরে আগুন ধরে এবং সারা ঘরে আগুন ছড়িয়ে পরলে সমেজান পুড়ে ছাই হয়ে যায় সেই সাথে ঘড়ে থাকা সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশি কোরবান আলী জানান মোবাইল চার্জ দিতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । সমেজান সট খেয়ে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই আগুন লেগে পুড়ে ছাই হয় সমেজান । এসময় ঘরে থাকা সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
এ বিষয়ে জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বলেন, আমি ঘটনাটি শুনেছি খুবই মর্মান্তিক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে আমার পক্ষথেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
দৌলতপুর ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত লিডার রফিকুল ইসলাম জানান, আগুন লেগে ঘরের ভিতরেই মহিলাটি মারা যায়। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন ঘটনাটি খুব মর্মান্তিক এবং মর্মাহত ঘটনা । আমরা বিষয়টি তদন্ত করে দেখেছি কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং আগুনে পুড়ে মৃত্যু হওয়া মহিলাকে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেন, আমি ঘটনা শুনেছি ঘটনাটি খুব মর্মান্তিক। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সহযোগিতা প্রদান করব। বিষয়টি জেলা প্রশাসক স্যার কে অবগত করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি