
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠি ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই শীর্ষ কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ ও বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) মধ্যরাতে র্যাব, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ অভিযানে ৯ নম্বর ও ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান (২৬) ১৯ নম্বর ক্যাম্পের আব্দুল মালেকের ছেলে। আর নুর কামাল হাসিম উল্লাহ (৩০) ১ নম্বর ক্যাম্পের মো. ইসলামের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, র্যাব-১৫, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ অভিযানে অস্ত্রসহ আরসার তালিকাভূক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি শীর্ষ কমান্ডার আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমানকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা করে মোতালেবকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার দক্ষিণ ফলিয়াপাড়া নার্সারিটিলার নুর আহমদের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে সন্ত্রাসী সংগঠন ‘আরসার’ শীর্ষ কমান্ডার ও বহু মামলার আসামি মাত্তুল কামাল ওরফে নুর কামাল হাসিম উল্লাহকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে। উখিয়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান