
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে ৪০ পিছ ইয়াবাসহ আকরাম হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ অক্টোবর) রাত ১০.৪৫ ঘটিকার সময় পৌর এলাকার পশ্চিম দীপেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে ৪০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আকরাম হোসেন হোসেনপুর পৌরসভার পশ্চিম দীপেশ্বর গ্রামের মৃত শমসের আলীর ছেলে।জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আকরাম হোসেন কে গ্রেপ্তার করে।পরে তাদের কাছ থেকে ৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হোসেনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আকরাম হোসেন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক