
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজা পারভীনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হরতাল চলাকালে রোববার (২৯ই অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
ইউএনও ফিরোজা পারভিন জানান, সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামে লক্ষ্মী পূজার একটি মন্ডপে অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে তার সরকারি গাড়ি নিয়ে তিনি অফিসে ফিরছিলেন। এসময় বেলা সাড়ে ১২টার দিকে সদরের বাঘোপাড়া খোলারঘর এলাকায় মহাসড়কে হামলার শিকার হন তিনি। এসময় তার গাড়ি লক্ষ্য করে এলোপাথরিভাবে ইট, পাটকেল ছোড়া হয় এতে তার গাড়ির গ্লাস ভেঙে যায়।
তবে তিনি এ অবস্থায় গাড়ি নিয়ে তার অফিসে ফেরেন। তার গাড়িতে হামলা হলেও তিনি অক্ষত রয়েছেন। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান