হোম » অপরাধ-দুর্নীতি » সিরাজগঞ্জ মাদক আড্ডায় তরুণী হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ মাদক আড্ডায় তরুণী হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদকের আড্ডায় বন্ধুদের হাতে নিহত সুমাইয়া খাতুন ওরফে নাসরিন হত্যা মামলার পলাতক প্রধান আসামী  মো. রোমান ওরফে নোমান কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার (১৮অক্টোবর) বিকেলে ঢাকার আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রোমান ওরফে নোমান (২৫) সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে।

বৃহস্পতিবার (১৯অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডরা স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বুধবার (১৮অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকার আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে রোমান ওরফে নোমানকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬অক্টোবর) রাতের বেলায় আকাশ নামে এক বন্ধুর ফাঁকা বাড়িতে বান্ধবী নাসরিনকে নিয়ে গিয়েছিল রোমান।

 সঙ্গে ছিল রোমানের আরো ৩/৪জন বন্ধু। রাতভর সেখানেই চলে ইয়াবার আড্ডা। এরপর নারসিনকে হত্যা করে ঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রাখা হয়। শুক্রবার (৭অক্টোবর) ভোরে সেখান থেকে দুই বন্ধু মটরসাইকেলের মাঝখানে মৃত সুমাইয়াকে বসিয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রেখে যায়।

মর্গের সামনে মৃতদেহ ফেলে রেখে রোমান তার বান্ধুবীর বাবাকে মোবাইলে মেয়ের মৃত্যুর সংবাদ জানিয়ে পালিয়ে যায়।

হত্যাকান্ডের শিকার সুমাইয়া খাতুন ওরফে নাসরিন (১৯) শহরের মাছুমপুর মধ্যপশ্চিমপাড়ার বাসিন্দা বাস শ্রমিক নাসির উদ্দিনের মেয়ে। এ ঘটনায় নাসির উদ্দিন বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!