
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১০ কেকি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৫ অক্টোবর) রাত ৮ টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।
আটককৃতরা হলেন, ভুরুঙ্গামারী জেলার শিংঝার গ্রামের মৃত সোবহান শেখের ছেলে মো. ইউসুব আলী (৪৪), বড় খাটামারি মধ্যপাড়া গ্রামের মৃত শের আলীর ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (৫৬) ও কুড়িগ্রাম জেলার গোবিন্দপুর গ্রামের মৃত ওসমান প্রামাণিকের ছেলে মো. বাদশা আলম (৩৭)।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে উল্লাপাড়া উপজেলার আরএস এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া