
শাহজাহান সিরাজ: গাইবান্ধা শহরের বাধন প্রিন্টিং প্রেসে চুরির ঘটনায় মেশিনম্যানসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে চুরি হওয়ার ৭শ কেজি প্রেসের প্লেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) গাইবান্ধা সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতার হওয়া বাঁধন প্রেসের মেশিনম্যান কাফিউজ্জামান রেজভী (২৮) এর বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর বকুলতলা গ্রামে।
তার পিতার নাম বাদশা মিয়া। অন্যজন হলেন একই উপজেলার কাজীপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে মোঃ রাশেদ মিয়া (২৩)। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, রেজভি ও রাশেদ রাতে চুরি করে ইজিবাইকে করে প্রেসের প্লেটগুলো রাশেদের বাড়িতে নিয়ে যায়।
রিজভীকে সন্দেহ হলে বুধবার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাশেদকেও গ্রেফতার করা হয়। পরে রাশেদের বাড়ি থেকে পুরাতন ছাপানো ৭শ কেজি প্রেসের প্লেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক