হোম » অপরাধ-দুর্নীতি » হাতীবান্ধায় সরকারি রাস্তার গাছ কর্তন, ইউপি সদস্যর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ চেয়ারম্যানের

হাতীবান্ধায় সরকারি রাস্তার গাছ কর্তন, ইউপি সদস্যর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ চেয়ারম্যানের

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা  সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে লিটন নামে এক  ইউপি সদস্যসহ আরো দুই জনের বিরুদ্ধে। এ বিষয়ে বাদী হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বড়খাতা  হইতে বাউরা যাওয়া  বুড়াসারডুবি এলাকার একটি কাচাঁ রাস্তার দুই পার্শে লাগানো ইউক্লিপটার্স গাছ ফেডারেশনের সাথে ইউনিয়ন পরিষদের চুক্তিপত্র হয়। ওই গাছ   গত ৪ অক্টোবর রাতে ফকির পাড়া ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটন,  আব্দুর রহমান সহ কয়েকজনের  যোগসাজশে বুড়াসারডুবি মৌজাস্থ কাঁচা রাস্তার দুই পার্শে থাকা বড় বড় কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। যার মুল্য ৮০ হাজার টাকা, এ খবর পেয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশ পাঠিয়ে  একটি ইউক্লিপটার গাছ উদ্ধার করে ফকির পাড়া ইউনিয়ন পরিষদে জমা করেন। এবং এর আগে প্রায় ৫লক্ষ টাকার গাছ  কেটে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত ফকির পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল কুদ্দুস লিটন গাছ টাকার কথা অস্বীকার করে  বলেন, আমার নামে স্বরযন্ত্র করা হচ্ছে।
বড়খাতা ইউপি চেয়ারম্যান জানান, ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটন ও তার সহযোগিরা রাতের আধারে গাছ কাটতে থাকলে খবর পেয়ে আমি পুলিশকে খবর দেই। পরে পুলিশ  একটি গাছ উদ্ধার করে। এ নিয়ে আমি উপজেলা নিবাহী অফিসার ও হাতীবান্ধা থানায় তিনজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এবিষয়ে ফকির পাড়া ইউনিয়ন চেয়ারম্যান খোকন বলেন একটি গাছ আমার পরিষদে জমা বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টি জেনেছি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!