
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নি:) মোঃ ইউসুফ আলী আলমডাঙ্গা থানায় কর্মরত এসআই(নি:) মোঃ আমিনুল হক, এএসআই(নি:) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে ০৭/১০/২৩ তারিখ আনুমানিক ৫:২০ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন জেহালা হাসপাতাল মোড়স্থ মোঃ আকাশ হোসেনের চায়ের দোকানের সামনে হতে দর্শনা থানার গোবরগাড়া গ্রামের কালাম উদ্দিনের ছেলে মোঃ হৃদয় হোসেন(১৯), পিতা- মোঃ কামাল হোসেনকে চোরাই ০১(এক)টি লাল-কালো রংয়ের YAMAHA FAZER 150 CC মোটরসাইকেল, যার মূল্য অনুমান ২,২০,০০০/- (দুইলক্ষ বিশ হাজার) টাকা, ২। ৯ ইঞ্চি লম্বা ০১(এক)টি স্ক্রু ড্রাইভারসহ হাতেনাতে আটক করে জব্দ করেন।
পরবর্তীতে উপরোক্ত ব্যক্তির দেওয়া তথ্য মতে ইং ০৮.১০.২৩ তারিখ রাত আনুমানিক ০২:৩৫ ঘটিকায় অভিযুক্ত জীবননগর উপজেলার করিমপুর গ্রামের কালু মন্ডলের ছেলে মোঃ রুবেল হোসেন(২৪),কে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন করিমপুর গ্রামস্থ তার নিজ বসত বাড়ী হতে একটি কালো রংয়ের হিরো হোন্ডা (HERO HONDA) SPLENDOR মোটরসাইকেল, যার মূল্য অনুমান ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) টাকা, ২। একটি DAYANG-50 লাল রংয়ের মোটরসাইকেল, যার মূল্য অনুমান ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) টাকাসহ হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে উপরোক্র ব্যাক্তির দেওয়া তথ্য মতে ইং ০৮.১০.২৩ তারিখ রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় গ্রামের জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে মোঃ তাকবীর হোসেন(২৮), কে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন নতুনপাড়া (সর্দারপাড়া) গ্রামস্থ তার নিজ বসত বাড়ী হতে ১) কালো রংয়ের ০১(এক)টি হিরো হোন্ডা (HERO HONDA) CD DAWN 100 CC কালো রংয়ের মোটরসাইকেল, যার মূল্য অনুমান ৮০,০০০/- (আশি হাজার) টাকাসহ হাতেনাতে আটক করেন। পরবর্তীতে উপরোক্ত ব্যক্তির দেওয়া তথ্য মতে চোরাই সিন্ডিকেটের সদস্য জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের মৃত আলোম মাতুব্বরের ছেলে মোঃ সানী হোসেন(৩৫) কে তার নিজ বসত বাড়ী থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন স্বীকার করে যে, তারা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখে এবং সুযোগ মত বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয় বলে জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল