হোম » অপরাধ-দুর্নীতি » সোনাইমুড়ীতে গৃহবধূ খুন, ৪৮ ঘন্টায় রহস্য উদঘাটন : আসামী গ্রেফতার

সোনাইমুড়ীতে গৃহবধূ খুন, ৪৮ ঘন্টায় রহস্য উদঘাটন : আসামী গ্রেফতার

মোহাম্মদ হানিফ,  নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে যৌতুকের টাকার জন্য গৃহবধূকে খুন করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো: শহিদুল ইসলাম রবিবার সকালে থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তা নিশ্চিত করেছেন।
প্রেস ব্রিফিংয়ে জানান, সোনাইমুড়ী থানা পুলিশের অভিযানে আবু ইউসুফকে সাতক্ষীরা মডেল থানা এলাকার সীমান্ত আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। চলতি মাসের ১ তারিখ সকাল ৯টার সময় সুমি থেকে ১ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।
একপর্যায়ে স্বামী ভিকটিমের নাকে মুখে থাপ্পড় মারে। এতে মুখ দিয়ে প্রচন্ড রক্তপাত শুরু হয়। পরে গলায় থাকা ওড়না পিছন দিয়ে শক্তভাবে ধরে সুমিকে শ্বাস রোধ করে হত্যা করে ঢাকায় চলে যায়। এর একদিন পর পুনরায় আবু ইউসুফ ঘটনাস্থলে আসে এবং ভাড়া বাসায় প্রবেশ করে ভিকটিমের লাশ গোপন করার জন্য বাথরুমের ভেতরে নিয়ে রাখে। বাহিরের দরজায় তালা দিয়ে সে আত্মগোপন করে।
আরো জানান,  গত ৫ মাস আগে সুমি প্রেম করে বিয়ে করে কুমিল্লার মুরাদ নগরের আবু ইউছুফ নামে এক ব্যক্তিকে। গত সোমবার রাত থেকে সুমির ফোন বন্ধ ছিল। যোগাযোগ না থাকায় বড় ভাই আরাফাত বৃহস্পতিবার বিকালে সোনাইমুড়ীতে সুমির ভাড়া বাসায় গিয়ে দেখেন দরজায় তালা ঝুলানো। ঘরের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছে। তার পর বাড়ির মালিকের সহায়তায় সোনাইমুড়ী থানা পুলিশে খবর দিলে পুলিশ বসত ঘরের শৌচাগার থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেন।
আবু ইউসুফ পেশায় একজন চোর। বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের মোবাইল ফোন চুরি করা তার নেশা ও পেশা ছিলো। একাধিক বিয়ে ও একাধিক মহিলার সাথে রয়েছে তার প্রেমের সম্পর্ক। তাকে আটক করার পর ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আবু ইউসুফকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!