
জেলা প্রতিনিধি (চুয়াডাঙ্গা): জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার রাতে সীমান্ত এলাকার মেদেনীপুর থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ফেনসিডিলসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার মেদেনীপুর গ্রামের মনোরুদ্দিনের ছেলে আব্দুল হাকিম(৩৩)।
পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে শুক্রবার রাত্রী আড়াইটার দিকে মেদেনীপুর গ্রামের আব্দুল হাকিমকে আটক করে তার দেয়া তথ্যমতে তার বসত ঘরের বারান্দা থেকে ২৪ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে জীবননগর থানায় আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয় বলে জানান

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান