
মোহাম্মদ হানিফ, (গোলজার হানিফ) নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যক্তির পুকুর দখল করে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেউটি ইউনিয়নের সরকামতা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী গোলাম মোস্তফা সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হচ্ছেন একই এলাকার মৃত ইয়াক মোল্লার ছেলে আব্দুল গোফরান ও আবুল কালাম।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের সাথে অভিযুক্তদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিভেদ চলে আসছে। ইতিপূর্বে ভুক্তভোগীদের জমিও তারা দখল করেছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে গোফরান ও আবুল কালাম অবৈধভাবে জোরপূর্বক গোলাম মোস্তফার মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরে ও বালু উত্তোলন করে। এতে ভুক্তভোগীর প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। পরে বালু উত্তোলনের প্রতিবাদ করলে অভিযুক্তরা হত্যার হুমকি দেয়।
বর্তমানে পুকুর দখল নিয়ে হামলা ও দাঙ্গার আশঙ্কা করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা জানমালের নিরাপত্তার জন্য আইনের সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার এএসআই মোঃ ইব্রাহিম ভুইয়া জানান এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ