
এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার ধুনটে বাড়ির জায়গার সামানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আসাদুল ইসলাম খান (৫৫), ও রাসেল খান আপেল (২৮) নামের দুই ব্যক্তি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গোসাইবাড়ি চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া পাড়া গ্রামের মৃত মুনছের আলী খান এর ছেলে আসাদুল ইসলাম খান ও তাহার ছেলে রাসেল খান আপেল।
হাসপাতাল চিকিৎসাধীন ব্যক্তির সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল অনুমান সাড়ে ৬ টার দিকে এই গ্রামের মৃত হবিবুর রহমান এর ছেলে আবু বক্কর (৫০), ঠান্ডু মিয়া (৪০) ও সুজাউল (৩৫), ও আবু বক্কর এর ছেলে পায়েল (২৮) ও তারেক (২২), ঠান্ডু মিয়ার ছেলে নাছিম (২৩) সহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল ভাবে গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল অনুমান সাড়ে ৬ টার দিকে তাদের বাড়ির সীমানার মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসাদুল ইসলাম খান এর উপর অতর্কিত ভাবে হামলা চালায়।
এসময় আসাদুল ইসলাম খান ও তাহার ছেলে রাসেল খান (আপেল) গুরুতর আহত হয়। আহত ব্যক্তিরা বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বিবাদী আবু বক্কর এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে না পাওয়া যাওয়ায়, তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে রিপোর্ট লেখা কালীন থানায় বা কোর্টে কোন অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা