
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে এবং দাগনভুইয়া থানা পুলিশের সহযোগীতায়, সোমবার (২৫ শে সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে দাগনভূঞায় বসুরহাট রোড়ে বিসমিল্লাহ সুইটস এন্ড বেকারী প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ব্রেড, বিস্কুট,কেক, দধি পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, বিক্রিয়/বিতরণ দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় ২৫,০০০/- (পঁচিশ হাজার ) টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, দাগনভূঞার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মেহনাজ শারবীন এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মোঃ শাহীন ইন্সপেক্টর অংশগ্রহণ করেন।
দাগনভূঞার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজেসষ্ট্রেট মেহনাজ শারবীন বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭