হোম » অপরাধ-দুর্নীতি » চন্দনাইশে অবৈধভাবে তোলা ৪ হাজার ঘনফুট বালু জব্দ

চন্দনাইশে অবৈধভাবে তোলা ৪ হাজার ঘনফুট বালু জব্দ

মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ৪ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কানাইমাদারী গ্রামের ছামুদরিয়া ঘাটকুল এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

তিনি জানান, অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কানাইমাদারী গ্রামের ছামুদরিয়া ঘাটকুল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। উক্ত জব্দকৃত বালু বরকল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাফরের এর জিম্মায় রাখা হয়।

জব্দ করা বালু নিলামে বিক্রি করা হবে এবং জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!